× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির মামলা

বেরোবির সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ২২:০০ পিএম

নাজমুল আহসান কলিমউল্লাহ। ফাইল ছবি

নাজমুল আহসান কলিমউল্লাহ। ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ২৭ জুলাই তারিখে ধার্য করেছেন আদালত।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত বুধবার নতুন এ তারিখ নির্ধারণ করেন। 

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধার্য ছিল, দুর্নীতি দমন কমিশন-দুদক তা জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ ধার্য করেন। 

গত বছরের ১৮ জুলাই সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। পাশাপাশি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি চুক্তি সম্পন্ন করা হয়।

এ ছাড়া ঠিকাদারের চলতি বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে রাখার পর সেই অর্থ ঠিকাদারকে ঋণ হিসেবে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘অনাপত্তিপত্র’ প্রদান করে। এর মাধ্যমে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের সুযোগ তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো বলা হয়, ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনো বিধান না থাকা সত্ত্বেও অগ্রিম বিল প্রদান করা হয়। পাশাপাশি আগাম দেওয়া বিলের বিপরীতে জমা রাখা ব্যাংক গ্যারান্টিগুলো নির্ধারিত সময়ের আগেই অবমুক্ত করা হয়।

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা অনুসরণ না করে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া অস্বাভাবিক দর বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুযায়ী দরপত্র মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা