× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আলী মাজারে হামলা ঘটনায় ৩ জন রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ২০:৪৬ পিএম

হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজার। ফাইল ছবি

হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজার। ফাইল ছবি

ঢাকার মিরপুরে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রবিবার এই আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান। 

আসামিপক্ষের আইনজীবী কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। 

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক গৌতম সরকার তথ্যটি  নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

এর আগে ১৪ মে রাতে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে কিছু লোক মাজারে ঢুকে মারধর শুরু করে। 

ওই হামলার ঘটনায় পর রেশমী বেগম নামের এক মাজার ভক্ত বাদী হয়ে শনিবার শাহ আলী থানায় মামলা করেন। মামলা হওয়ার পর রাতেই উত্তর বিশিল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার রাতে মাজার জিয়ারত ও মানতের কার্যক্রম চলাকালে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জন লাঠিসোঁটা নিয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে প্রধান গেট দিয়ে মাজারে প্রবেশ করেন। তারা পূর্বপরিকল্পিতভাবে জিয়ারতকারী ও ভক্তদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় বেশ কয়েকজন জখম হন।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা মাজারের শিন্নি গাছের গোড়ায় থাকা লাল কাপড় টেনেহিঁচড়ে ছিড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করে চরমভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। বাধা দিতে গেলে বাদী রেশমী বেগমকে এলোপাতাড়ি মারধর ও শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া হামলার সময় মাজারের খিচুড়ি রান্নার চুলা ও পাতিল ভাঙচুর করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি করা হয় এবং বাদীর নগদ ৬ হাজার টাকাসহ জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা লুট করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে মাজারের ভক্ত ও জিয়ারতকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা