× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক মামলা: ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির যাবজ্জীবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৮:২০ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৮:২৫ পিএম

২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার আরামবাগ এলাকায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ রবিবার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আটক ৭

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা এজহারে বলা হয়, ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান চালায়। এসময় আউটার সার্কুলার রোডের পাশে অবস্থিত এজিবি কলোনির সামনে থেকে মো. নাজিম উদ্দিনকে আটক করা হয়।

তল্লাশিকালে তার হাতে থাকা একটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১৪০টি ছোট পলিথিন প্যাকেটে রাখা এসব ইয়াবার মোট ওজন ছিল প্রায় ২ দশমিক ৮ কেজি। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা