× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৮:০৪ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৮:১১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট। এ বিষয়ে আদালত বলেছেন, “আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না”।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ মন্তব্য করেন। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

ফলে নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না।

এদিন রিট আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান গণমাধ্যমকে জানান, আদালত স্পষ্ট করে বলেছেন, “আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না”।

এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

এদিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যবিশিষ্ট বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে গত ১৬ মে হাইকোর্টে আরেকটি পৃথক রিট দায়ের করা হয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারী ১২ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা