× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১৭:১৮ পিএম

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে বুধবার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উজ্জীন আদালতে এ আবেদন দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোতোয়ালি থানার তাঁতীবাজার মোড়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কিছু সদস্য হামলা চালায়।

এ সময় রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট তার মৃত্যু হয় বলেও উল্লেখ করা হয়।

আরও উল্লেখ করা হয়, তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মো. জাহাংগীর আলম সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসাজশে আন্দোলন দমন ও সহিংসতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, তিনি বর্তমানে ডিএমপির লালবাগ থানার একটি বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় কারাগারে রয়েছেন। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন, জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা