× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৪:০৮ পিএম

স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রতীকী ছবি

স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় প্রায় ১৪ বছর আগে স্ত্রীর প্রেমিককে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি আসামিকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলামের আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রী সঙ্গে ভুক্তভোগী আনিসের পরকীয়া সম্পর্ক ছিল। এই বিষয়টি আসামি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে আনিসকে স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। কিন্তু আনিস কথা না শুনে আবারও দেখা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকালে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে আনিসকে ছুরিকাঘাত করে হত্যা করেন শাহাদাৎ হোসেন।

ওই ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক কাজী সাহান হক আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ২৭ মে আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা