প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ২২:৪৩ পিএম
শেখ হেলাল উদ্দীন। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে রবিবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।