প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৭:৪০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ১৭:৪২ পিএম
সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে। ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার নিউমার্কেট থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত বুধবার এ আদেশ দেন।
এদিন শুনানিকালে আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়,গত ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত, পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য,২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।