× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: রিমান্ড শেষে কারাগারে লামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ২১:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামি লামিন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি মঙ্গলবার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার দুপুরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় অপহৃত শিক্ষার্থী জেরিন জামান তুবাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর গত শনিবার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত সোমবার শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী জেরিন জামান তুবা উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল সে। উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টর এলাকায় পৌঁছালে লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা