× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’: শিক্ষক সুদীপের ৩ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৩ মে ২০২৬ ১৫:৫৫ পিএম

মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত রবিবার এ আদেশ দেন।

এদিন শুনানির সময় কারাগার থেকে আসামিকে আদালতে আনা হয়। গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের  দিন ধার্য করেন। 

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর মঞ্জুর করেন। 

উল্লেখ্য,মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত রবিবার সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

সেখানে লেখাছিল, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।

এদিন দুপুরে শিক্ষার্থীর বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন। 

মামলার পর ২৬ এপ্রিল দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকার উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় সুদীপকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা