× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: প্রথম দিনে ভোট পড়েছে ১২.৭৪ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৬ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনে ২১ হাজার ৭৩১ জন ভোটার মধ্যে ২৭৫৯ জন আইনজীবী ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১২.৭৪ শতাংশ।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী।  বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। প্রায় ১৪ মাস পর নির্বাচন হওয়ায় আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। আদালত প্রাঙ্গণে আগে থেকেই জমে উঠেছিল প্রচারণা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল অংশ নিচ্ছে না, যা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা