× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৩ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৬:০১ পিএম

আদালত চত্বরে মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদালত চত্বরে মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মনিরুল ইসলাম আদালত সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন আসামি মাসুদকে আদালতে হাজির করে (ডিবি) পুলিশ, মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত তার ৩ দিনের  রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে  গত ২৩ মার্চ  গভীর রাতে ডিবির একটি বিশেষ দল রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরপর মানবপাচারের অভিযোগে ঢাকার পল্টন মডেল থানায় করা মামলায় তিন দফার মোট ১৪ দিনের রিমান্ড ছিলেন তিনি, এরপর ৭ এপ্রিল জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ। ১১ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ডের আদেশ হয়। ৫ দফায় ২২ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেয় ছাত্র-জনতা। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০ থেকে ৭০০ জন সশস্ত্র ব্যক্তি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তদন্তে উল্লেখ করা হয়েছে, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।

এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হন। প্রথমে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এই ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় এ ঘটনায় হত্যা মামলা (এফআইআর নং-২৫) দায়ের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা