× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট দফায় ২৭ দিনের রিমান্ডে আফজাল নাছের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৬:১৩ পিএম

আফজাল নাছের। ফাইল ছবি

আফজাল নাছের। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামি আফজাল নাছারকে আদালতে হাজির করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম তালুকদার ৭ দিনের রিমান্ড আবেদন করেন, আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ মার্চ দিনগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৫ এপ্রিল ৩ দিন, ৮ এপ্রিল ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন, ১৪ ও ১৭ এপ্রিল ৩ দিন করে ৬ দিন এবং ২০ এপ্রিল আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। ৭ দফায় মোট ২৩ দিনের রিমান্ডে ছিলেন আফজাল নাছের।

মামলার এজহারে  বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আফজাল নাছেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় মিছিলে হামলা চালান। এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন উত্তরা পূর্ব থানায় দণ্ডবিধির একাধিক ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে আসামির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা