× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ দফায় ২৩ দিনের রিমান্ডে আফজাল নাছের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৫:৩১ পিএম

আফজাল নাছের। ফাইল ফটো

আফজাল নাছের। ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলমের আদালত সোমবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

৬ দফায় ২০ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৫ এপ্রিল ৩ দিন, ৮ এপ্রিল ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন এবং ১৪ ও ১৭ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেয় ছাত্র-জনতা। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০ থেকে ৭০০ জন সশস্ত্র ব্যক্তি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তদন্তে উল্লেখ করা হয়েছে, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।

এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হন। প্রথমে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

এই ঘটনার প্রায় এক বছর পর ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা