× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামের ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের ১০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

দুদক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদলত বুধবার এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামির এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আসামী কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখা নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪ টি হিসাব রয়েছে, যা মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রুপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মামলা দায়ের করা হয়েছে।  

মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন ও দেশত্যাগ করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে তার নামে অর্জিত অস্থাবর সম্পদ ফ্রিজ বা অবরুদ্ধকরণ আবশ্যক।

অপরদিকে কাজী ইনামের ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের পরিচালক মো. জাকারিয়া। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা