× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেপ্তারের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১২ পিএম

মো. নুরুজ্জামান আহমেদ। ফাইল ছবি

মো. নুরুজ্জামান আহমেদ। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দায়ের করা এক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তথ্যটি নিশ্চিত করেছেন।

আসামি নুরুজ্জামানের গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, জুলাই ছাত্র-আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজারসংলগ্ন আন্ডারপাস সেতুর নিচে জুবাইদ ইসলাম আসামিদের গুলিতে নিহত হন। এ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মো. নুরুজ্জামান আহমেদ।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা