× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৯:২৭ পিএম

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রবিবার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রবিবার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুক্তি পান তিনি। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকার মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, আর রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী।

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গত মঙ্গলবার ড. শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলার এজহারে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় গত বছরের ১৭ জুলাই শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী আশরাফুল। এই মামলায় শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা