× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৪:১৫ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ১৯:১৪ পিএম

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রবিবার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রবিবার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রবিবার আসামি পক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী হামিদুল মিসবাহ জামিনের পক্ষে শুনানি করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন, উভপক্ষে শুনানি শেষে ৫০ হাজার টাকার মুচলেকায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী হামিদুল মিসবাহ তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ড. শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার এজহারে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় গত বছরের ১৭ জুলাই শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী আশরাফুল। এই মামলায় শিরীন শারমীন চৌধুরী ৩ নম্বর আসামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা