× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:২৩ পিএম

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ফাইল ছবি

সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ফাইল ছবি

ঢাকার মিরপুর মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে  তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বুধবার শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমনপীড়নে এই আসামি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

পরবর্তী সময় তাকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। এসময় রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। 

মামলার এজহারে বলা হয় জানা, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় একই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা