বাসস
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৯:৪৪ পিএম
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: বাসস/ফাইল
গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, “গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ট্রাইব্যুনাল আইনে আগেই সংবিধিবদ্ধ ছিল; তাই আলাদা অধ্যাদেশ অপ্রয়োজনীয়।
“গুমের মামলাগুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতাতেই বিচার করা সম্ভব”।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল; অতিরিক্ত আইন (অধ্যাদেশ) বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না”।