× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুচলেকায় জামিন কণ্ঠশিল্পী নোবেলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৫:৪১ পিএম

মাইনুল আহসান নোবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাইনুল আহসান নোবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত রবিবার শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, “গত ২ এপ্রিল ধার্য দিনে নোবেলকে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। আজকে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। আসামির উপস্থিতিতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।”

মামলার অভিযোগে  বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

২০২৫ সালের আগস্টে মামলাটি দায়ের হলে আদালত তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারিতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এর আগেও আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করার পর জামিনে মুক্তি পান নোবেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা