× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কণ্ঠশিল্পী নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ পিএম

শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল করে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল করে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স)।

আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, জামিনের শর্ত অনুযায়ী বাদীর সঙ্গে আপোষ করার কথা থাকলেও নোবেল তা বাস্তবায়ন করেননি। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তিনি তা রক্ষা করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। ফলে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নির্দিষ্ট সময় পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন।

মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণের পর ৩ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দেন নোবেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন তিনি।

পরবর্তীতে অর্থ ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে।

২০২৫ সালের আগস্টে দায়ের হওয়া মামলার তদন্তভার পায় পিবিআই। তদন্ত শেষে চলতি বছরের জানুয়ারিতে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এর আগেও আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় বিয়ে করার পর জামিনে মুক্তি পেয়েছিলেন নোবেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা