× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাদাবির মামলায় বিএম মোজাম্মেলের বিচার শুরু, খালাসে আপত্তি নেই বাদীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৪:৫৮ পিএম

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাদাবির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার ১৪তম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার বুধবার এ আদেশ দেন। এদিন আসামি মোজাম্মেলকে আদালতে হাজির করা হয়।

মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া দাবি করেন, মিথ্যা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়। মামলার বাদীও উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষের মধ্যে আপস মীমাংসা হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগ গঠনের পর বাদী আদালতে জবানবন্দি দিয়ে মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন।

বাদী খলিলুর রহমান আদালতকে বলেন, বিএম মোজাম্মেল খালাস পেলে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে খলিলুর রহমানকে ডেকে নেন। সেখানে নির্বাচনি ব্যয়ের জন্য ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, টাকা দিতে তিন দিনের সময় দেওয়া হয় এবং না দিলে গুমের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রমেও চাপ দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে মামলাটি করেন। পরে ২০২৫ সালের ৫ অক্টোবর ঢাকার নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা