× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলা

সাবেক ডিজিএফআইয়ের মহাপরিচালক মামুন খালেদের ফের ৬ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ফাইল ছবি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ফাইল ছবি

ঢাকার মিরপুর মডেল থানার দায়ের করা হত্যা মামলায় (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পুনরায় ৬ দিনের  রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন তদন্ত স্বার্থে পুনরায় রিমান্ডের আবেদন করেন। 

রিমান্ড আবেদনে কফিল উদ্দিন আদালতে জানান, রিমান্ড চলাকালে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আরও সময় প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি সম্পূর্ণ তথ্য না দিয়ে আংশিক তথ্য দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। 

এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থেও পুনরায় রিমান্ড জরুরি হয়ে পড়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার নথি ও তদন্তের অগ্রগতি বিবেচনায় নিয়ে আসামির ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৬ জুলাই ঢাকার মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা