× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তারের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১৫:২৫ পিএম

সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত সোমবার তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে গ্রেপ্তার দেখানোর এ আবেদন করেন।

মামলার এজহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে একই বছরের ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে দেখা যায়, ওই বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন এবং বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

মামলার এজাহার  আরও বলা হয়, নামীয় ১৬ জন আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ওই অনুষ্ঠানে অংশ নেন। গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা