× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তারেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৭:৫৭ পিএম

জুলাই হত্যাচেষ্টা মামলায় তরিকুল ইসলাম তারেককে ফের গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই হত্যাচেষ্টা মামলায় তরিকুল ইসলাম তারেককে ফের গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ গ্রেফতারের এ আদেশ দেন। 

এদিন কাফরুল থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে  তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরনীতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা এবং গুলি চালায়।

ঘটনার দিন ১৯ জুলাই, মামলার বাদী শাহ আলী প্লাজা এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে বাদীর পেটের ডান পাশে দুটি গুলি লাগে, যা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বশির উদ্দিন ২০২৪ সালের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা জানান, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানায় অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বর্তমান মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা