× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের চতুর্থ দিনেও আদালতে হাজিরা দিলেন ছাত্রদল নেতা বাসিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২০:৫৪ পিএম

ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি: বাসস

ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি: বাসস

সারাদেশে যখন পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তখনই মামলার হাজিরা দিতে আদালতের বারান্দায় উপস্থিত হতে হয়েছে ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিতকে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবার (ঈদের চতুর্থ দিন) একটি মামলায় হাজিরা দিতে উপস্থিত হন তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর অস্ত্র, বিস্ফোরণ ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় তাকে প্রধান আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। এর আগে ১৭ অক্টোবর ঢাকার নয়াপল্টন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। প্রায় ১১ মাস কারান্তরীণ থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলাগুলোর বিচার কার্যক্রম চলমান থাকায় তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আহমেদ রাহাত বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অত‍্যান্ত সক্রিয় থাকার কারণেই উনাকে অস্ত্র মামলার মতো বড় বড় মিথ‍্যা মামলায় জড়ানো হয়েছে”।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা