× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু গৃহকর্মী নির্যাতন: বাবার জিম্মায় থাকবে ভুক্তভোগী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৮:৪৯ পিএম

বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে তার বাবার জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: ফেসবুক থেকে

বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে তার বাবার জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: ফেসবুক থেকে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে তার বাবার জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া সোমবার শুনানি শেষে এ নির্দেশ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এর আইনজীবী ফাহমিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে এবং এখন থেকে সে পরিবারের সঙ্গেই থাকবে।

মামলার আবেদনে বলা হয়, রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি। বাসাটির নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর বাচ্চা দেখাশোনার জন্য অল্প বয়সী একটি মেয়ের খোঁজ করছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার পরিচয় হয়। মেয়ের বিয়েসহ বিভিন্ন খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জুন মাসে মোস্তফার মেয়েকে ওই বাসায় কাজে নেওয়া হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মোস্তফা মেয়েকে দেখতে ওই বাসায় যান। এরপর আর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

পরে গত ৩১ জানুয়ারি বীথি নামে এক ব্যক্তি ফোন করে মোস্তফাকে জানান, তার মেয়ে অসুস্থ এবং তাকে যেন নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেদিন সন্ধ্যায় মোস্তফা বাসায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন। তখন তিনি মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান।

মোস্তফার অভিযোগ, তার মেয়ে ঠিকমতো কথাও বলতে পারছিল না। এ বিষয়ে জানতে চাইলে বীথি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পরে মেয়েটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি তার বাবাকে জানায়, ওই বাসায় বিভিন্ন সময় তাকে মারধর করা হতো এবং গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হতো।

ঘটনার পর গত ১ ফেব্রুয়ারি শিশুটির বাবা গোলাম মোস্তফা রাজধানীর সংশ্লিষ্ট থানায় নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা