× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৪:৫৪ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি দুর্নীতি মামলার তদন্ত চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ শাহ কামালের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, “শাহ কামাল নিজের নামে মোট ১১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৩০১ টাকার সম্পদের মধ্যে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৪৪/টাকা জমা ও ৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৬১৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করে 'দুর্নীতি ও ঘুষসহ মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করায় মামলা দায়ের করা হয়, যার তদন্ত চলছে। ”

এ ঘটনায় দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যার তদন্ত বর্তমানে চলমান।

দুদক জানায়, তদন্তে দেখা গেছে শাহ কামাল একজন আয়করদাতা। তাই তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথির মূল কপি জব্দ করে তদন্তে পর্যালোচনা করা প্রয়োজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা