× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেবা আমিনার আইনি ও ব্যক্তিগত বিতর্কে তোলপাড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৯:০৪ পিএম

জেবা আমিনা আহমেদ। ছবি: বাংলাদেশ প্রতিদিন

জেবা আমিনা আহমেদ। ছবি: বাংলাদেশ প্রতিদিন

বিএনপি নেত্রী ও ব্রিটিশ নাগরিক জেবা আমিনা আহমেদকে ঘিরে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রথম স্বামীকে আইনত তালাক না দিয়ে বাংলাদেশে এসে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

মামলার নথি ও অনুসন্ধান অনুযায়ী, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত আইনি ও ধর্মীয় দিক থেকে দুই স্বামীর ঘরে ছিলেন জেবা আমিনা। ইসলামী শরীয়াহ অনুযায়ী এটি হারাম এবং ব্যভিচারের অন্তর্ভুক্ত। দেশের দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৪ ধারার অধীনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। পরে ২০০৭ সালে প্রথম স্বামী নিয়াজ বিন করিমের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। 

ঢাকা মেট্রো বারের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর দায়রা জজ পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রথম স্বামীর সঙ্গে বৈধ বিচ্ছেদ ছাড়া দ্বিতীয় বিয়ে আইনত ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এটি কেবল দণ্ডনীয় অপরাধ নয়, বরং ইসলামী শরীয়াহ অনুযায়ী হারাম ও ব্যভিচারের অন্তর্ভুক্ত।

বিদেশে ব্যবসায়িক বিতর্ক

লন্ডনে অবস্থানকালে জেবা আমিনা ‘চিলড্রেন প্যারাডাইস (ইউকে)’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তবে ঋণখেলাপি ও ব্যবসায়িক অনৈতিকতার কারণে ব্রিটিশ সরকারের মাধ্যমে বন্ধ করা হয় প্রতিষ্ঠানটি। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ ২০০৫ সালে তার এই বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশে দ্বিতীয় বিবাহ ও দাম্পত্য বিরোধ

দেশে ফেরার পর জেবা আমিনা আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী মোকাররম হোসেন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ, বিয়ের সময় তিনি দেউলিয়া ও ঋণগ্রস্ত অবস্থার তথ্য গোপন করেন। বিয়ের পর থেকেই মোকাররম হোসেনের কোম্পানি থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

দাম্পত্যে বিশ্বাসঘাতকতা ও অর্থলিপ্সার কারণে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আবাসন ব্যবসায়ী ও তৎকালীন কনকর্ডের পরিচালক মোকাররম হোসেন। তার অভিযোগ, জেবা আমিনা তাদের সন্তান ও পরিবারকে নিয়মিতভাবে দেখা করতে বাধা দিয়েছেন এবং যৌথ সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন।

মোকাররম হোসেনের ভাষ্য জেবা আমিনা বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট জবরদস্তি দখল করে রেখেছেন। মোকাররম হোসেনের দাবি, তিনি ভুয়া চুক্তিপত্র আদালতে দাখিল করেছেন। এছাড়া, ফ্ল্যাট বিক্রির সময় দুই ক্রেতার কাছ থেকেই অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে।

২০১৮ ও ২০২৫ সালে তার বিরুদ্ধে সশস্ত্র দখল ও সহিংসতার অভিযোগও ওঠে। মোকাররম হোসেন জানান, ওই সময় তার পরিবারও হামলার শিকার হয়েছেন।

অভিযোগ অস্বীকার

এদিকে জেবা আমিনা অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রথম স্বামীর সঙ্গে মৌখিক তালাক হয়েছে। পরবর্তীতে ২০০৭ সালে লন্ডনের আদালতের মাধ্যমে ডিভোর্স সম্পন্ন হয়েছে। ব্রিটেনে ব্যবসা দেউলিয়া হয়নি, লিকুইডেশন হয়েছে। অন্যান্য অভিযোগ মিথ্যা”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা