× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারসহ সাংবাদিক নঈম নিজামের ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৫:৩৩ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৬:০১ পিএম

সাংবাদিক নঈম নিজাম। ফাইল ছবি

সাংবাদিক নঈম নিজাম। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের মালিকানাধীন ২২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার এ আদেশ দেয়। 

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদ তারিকুল ইসলাম শুনানিতে বলেন, এই হিসাবগুলো অবরুদ্ধ করা না হলে বিচারকালে রাষ্ট্র অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। আদালত শুনানি শেষে এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিনদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে, নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের নামে থাকা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চলছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় ও মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

আরো পড়ুন: মানহানির মামলায় পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা