× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানহানির মামলায় পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৩:৪৮ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৫:৪২ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট্রিয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

ঢাকারর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

এদিন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনি প্রচারের সময় তিনি বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে এসব বক্তব্য আরও বেশি করে প্রচার করা হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আশরাফুল ইসলাম দেখতে পান যে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে মির্জা আব্বাসের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে।

তার সুনাম নষ্ট ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেন। বহুল আলোচিত এ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী পাটওয়ারীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা