× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপিল বিভাগে ৩৩ কর্মদিবসে ৪৪২৯ মামলা নিষ্পত্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৩ কর্মদিবসে ৪৪২৯ মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পাওয়ার পর থেকে আপিলের মামলা নিস্পতির হার বেড়েছে উল্লেখ করে বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণের পর থেকেই উচ্চ আদালতে বিদ্যমান মামলাজট নিরসনে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দীর্ঘদিনের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির ওপর তিনি জোর দেন এবং এ লক্ষ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নেতৃত্ব ও তদারকির ফলে আপিল বিভাগের মামলা নিষ্পত্তির হারে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মোট ৩৩ কর্মদিবসে ৪ হাজার ৪২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে (৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত) ২ হাজার ২৭০টি এবং ফেব্রুয়ারি মাসে (১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত) ২ হাজার ১৫৯টি মামলা নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির এ উদ্যোগ কেবল পরিসংখ্যানগত সাফল্য নয়; বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর নেতৃত্বে আপিল বিভাগে যে গতিশীলতা সৃষ্টি হয়েছে, তা বিচার বিভাগের সংস্কার ও আধুনিকায়নের ধারাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি বিচার বিভাগের কার্যকারিতা ও স্বচ্ছতা সম্পর্কে জনমনে ইতিবাচক বার্তা দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা