× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'আইনসভায়' ২৭ আইনজীবী

মাসুদুল হাসান

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২ পিএম

এআই

এআই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একঝাঁক আইনজীবী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে সংসদে আইন প্রণয়নে স্ব স্ব ক্ষেত্রে বিজ্ঞ এসব আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন। বলা হয়ে থাকে, সংসদে যত বেশি আইনজীবীর অংশগ্রহণ থাকে, সে সংসদ তত বেশি সমৃদ্ধ হয়। পেশাগত কারণে আইনের প্রায় সকল ধারা নিয়ে কাজ করার কারণে জনগণের জন্য প্রয়োজনীয় সকল আইনের প্রবর্তন, সংশোধন ও প্রণয়নে আইন অঙ্গন থেকে আসা সংসদ সদস্যরা করিতকর্মা হন।

এবারের সংসদে উচ্চ ও নিম্ন আদালত থেকে উল্লেখযোগ্য সংখ্যক জাঁদরেল আইনজীবী সংসদে প্রবেশ করতে যাচ্ছেন, যাদের অনেকেরই যথেষ্ট অভিজ্ঞতা থাকা সত্ত্বেও গত দেড় দশকে সংসদে প্রবেশ করে ভূমিকা রাখতে পারেননি।

এবারের নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রবীণ আইনজীবী, বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন। কয়েক দশকের আইনি অভিজ্ঞতায় সমৃদ্ধ এই আইনজীবী সংসদে ভূমিকা রাখতে পারবেন। পঞ্চমবারের মতো সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাভোকেট মজিবর রহমান সরওয়ার। তিনি বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত। ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে গণমাধ্যমে নির্বাচনের ঘোষণা দিলে- বিষয়টি সকলের মনোযোগ কাড়ে।

একপর্যায়ে রাষ্ট্রীয় পদ ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। নোয়াখালী-১ থেকে এবার সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। উচ্চ আদালতে বিচরণের অভিজ্ঞতা রয়েছে তার। ফলে তিনি সংসদে ভূমিকা রাখবেন। তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন। নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আরও রয়েছেন মাগুরা-২ থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-৫ থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পাবনা-২ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সিলেট-৬ আসন থেকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এবারের নির্বাচনে এককভাবে ৬৮টি আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর তিনজন আইনজীবী সংসদে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন পাবনা-১ আসনে দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এবারের নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য- যিনি সংসদে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন। এর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। পাশাপাশি বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবার দলে বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত হন। একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে আইন অঙ্গনে তার সুনাম রয়েছে। টাঙ্গাইল-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু। কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির অ্যাডভোকেট আব্দুল মান্নান। নাটোর-২ আসনে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয় লাভ করেছেন। লালমনিরহাট-১ আসনে জিতেছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান (পার্থ) দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এজেডএম রেজওয়ানুল হক বিজয়ী হয়েছেন। এসব এমপি সংসদে তাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা