× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১০:৫৬ এএম

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে শাখাওয়াত হোসেন রবিন (৩১) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হাতে অস্ত্রও পাওয়া যায়। জানা যায়, শেখ হাসিনার রায়কে ঘিরে অরাজকতার পরিকল্পনা করা কালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে চকবাজার, চন্দনপুরাসহ আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং গড়ে তুলে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করতো রবিন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ডিউটি অফিসার এসআই মুর্শিদা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাতে অভিযান চালিয়ে শাখাওয়াত হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা থেকে আদালতে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা