× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চতর ডিগ্রি দেওয়ার প্রক্রিয়া জানাতে কমিটি গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৯:৫৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যায় থেকে দেওয়া উচ্চতর ডিগ্রি কীভাবে অনুমোদন হয় এবং তা যথাযথ আইন মেনে হচ্ছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত তথ্য প্রতিবেদন আকারে জানাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

হাইকোর্টের গঠন করা কমিটিতে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাবির কম্পিউটার বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারেক, আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বুয়েটের কম্পিউটার বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবা নাজনীন ও বুয়েটের কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর।

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে রিটকারী আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানান, আগামী তিন মাসের মধ্যে কমিটিকে নীতিমালা করে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, সেগুলো আইন মেনে হয়েছে কি না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

গত জানুয়ারি মাসে জানানো হয়েছিল এ বিষয়ে কমিটি করা হবে। এরপর আর কমিটি গঠন করা না হওয়ায় এ বিষয়ে আদেশ দিলেন হাইকোর্ট।  

প্রবা/রাই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা