× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের ফ্ল্যাট ক্রোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২৩:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও ১০টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। মামলার বাদী দুদক। ফ্ল্যাট দুটি ঢাকার নিকুঞ্জে অবস্থিত। ফ্রিজ হওয়া ১০টি ব্যাংক হিসাবে ৪০ লাখ ৫৬ হাজার ৫৮৩ টাকা রয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) মামলার আইও দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও স্বার্থ-সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে দুদকে মামলা হয়েছে।

রেকর্ডপত্র ও জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায়, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অবৈধভাবে অর্জিত সম্পদ গোপনের উদ্দেশ্যে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে এসব ক্রয় করেছেন এবং সানজিদা আক্তার তাকে সহযোগিতা করেছেন। তিনি সানজিদা আকতারের নামে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জে ৯৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট করে দিয়েছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকার বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তদন্তকালে জানা যায়, সানজিদা আক্তার এসব স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। তদন্ত নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই তাদের এসব স্থাবর সম্পদ জরুরি ভিত্তিতে ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা