× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ সেনা কর্মকর্তার মামলার আইনজীবীর নাম প্রত্যাহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ০০:৪৪ এএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৫ ০০:৪৮ এএম

১৫ সেনা কর্মকর্তার মামলার আইনজীবীর নাম প্রত্যাহার

পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত গুমের দুটি মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় নিজেকে আসামিপক্ষ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

রবিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহারের আবেদন জানান তিনি। আদালত গুমের দুই মামলায় সরোয়ারসহ পাঁচ আইনজীবীর ওকালতনামা বাতিল করে নতুন করে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

আদালতে ব্যারিস্টার সরোয়ার বলেন, নিজের গুমের ঘটনায় আমি একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই নৈতিক কারণে তাদের পক্ষে আইনজীবী থাকা আমার জন্য স্বার্থের দ্বন্দ্ব তৈরি করছিল।

এদিকে, ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন। নতুন করে গুমের মামলায় নয়জন সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন পাঁচ আইনজীবী। তারা হলেনÑ তাবারুল হোসেন ভূঁইয়া, মাসুদ সালাউদ্দিন, ব্যারিস্টার মহিউদ্দিন, মাইদুল ইসলাম পলক ও ব্যারিস্টার হাফিজুর রহমান।

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে যার দুটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে করা হয়েছে, অন্য একটি মামলা গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ-সংক্রান্ত। এ তিন মামলায় সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি। যাদের মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তা বর্তমানে ঢাকা সেনানিবাসের সাবজেলে আছেন। চলতি বছরের ২১ অক্টোবর তাদের আটক দেখানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা