× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৪:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এদিকে আতিকুল ইসলাম আদালতে তার আইনজীবীকে জানিয়েছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শুনানিতে কাঠগড়ায় থাকাবস্থায় তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে এ কথা জানান।

মোরশেদ হোসেন জানান, আজ কাঠগড়ায় থেকে মেয়র আতিক জানিয়েছেন- রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করছে। তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় ওনার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। সেজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর এ মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে নিহতের ছেলে রেদোয়ান হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা