× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, মামলার আসামি নবীনগরের চেয়ারম্যান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বছিলা ব্রিজ এলাকায় ছাত্র-জনতার  আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনার মামলায় নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারকে আসামি করা হয়েছে। মামলার ৪৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ রয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজাহারুল ইসলামের আদালতে মামলাটি করেন বছিলা মার্কেট এলাকার বাটা ডোর ফার্নিচারের রঙ মিস্ত্রি নূরে আলম। এছাড়া এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ সময় বাদীও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য পিলখানা হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর গত বছরের ১৩ অক্টোবর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

বাদীপক্ষের আইনজীবী পারভীন আক্তার জানান, আদালত মামলা গ্রহণ করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আগামী ৫ অক্টোবরের মধ্যে জানাতে, বাদী অন্য কোথাও মামলা করেছেন কি না। এরপর আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।

মামলার আসামি আক্তারুজ্জামান বলেন, আমি ২০২১ সালের নভেম্বরে দেশে ফিরেছি। ডিসেম্বরে আমার বড় ভাইকে হত্যা করা হয়। এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে হয়রানি করার জন্যই এ মামলায় জড়ানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা