× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এজলাসে পুলিশের ওপর ব্লেড নিয়ে হামলা

মুন্সিগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৭:১৪ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম

মুন্সিগঞ্জের মুখ্য হাকিম বিচারিক আদালতের এজলাস। ছবি : প্রবা

মুন্সিগঞ্জের মুখ্য হাকিম বিচারিক আদালতের এজলাস। ছবি : প্রবা

মুন্সীগঞ্জে আদালত চলার সময় এজলাসে ঢুকে এক ব্যক্তি ব্লেড নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ এসেছে। এ ঘটনায়  এক যুবক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হামলার সময় ওই যুবককে আটক করা হয় বলে আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

আটক জালাল হোসেন ও তার স্ত্রী রীনা বেগম মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসমাইল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জালাল মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার আলকাস মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান, মুখ্য হাকিমের এজলাসে বিচার চলছিল। এ সময় আদালত কক্ষে প্রবেশ করে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর ওপর হামলে পড়েন জালাল। তিনি ব্লেড দিয়ে পুলিশ কনস্টেবলকে পোঁচ দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এ সময় এজলাসের অপর পুলিশ সদস্যরা জালালকে আটক করেন।

তিনি আরও জানান, জালালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম কাজ করছে। আহত পুলিশ কনস্টেবলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি হামলার কারণ বলতে পারেননি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম.এ কালাম জানান, চিকিৎসার জন্য এক পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছে। ওই পুলিশ সদস্যের হাতের কনুইয়ে ও পীঠে ধারালো কিছু দিয়ে আঘাত করা কয়েকটি চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, ‘পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ওই যুবকের ভাড়া বাসা থেকে তার স্ত্রীকে আটক করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এই মুহুর্তে আর কিছু জানানো সম্ভব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা