× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ১৫:৪১ পিএম

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক শওকত মোল্লা (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।

রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. আবু রাসেল শেখ (পলাতক), রবিদাস পল্লির রাজেশ রবি দাস ও গোয়ালচামট মহল্লার মো. রবিন মোল্লা।

১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ীর সদরের মসলিসপুর গ্রামের মো. বাদশা শেখকে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, অনাদায়ে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, হত্যার শিকার শওকত মোল্লা (২০) শহরের পশ্চিম খাবসপুর এলাকার মো. আয়নাল মোল্লার ছেলে। ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লা ইজিবাইক নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ১৫ নভেম্বর সকালে শহরের মোল্লা বাড়ি সড়কের শেষ মাথায় আবুল হোসেনের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ১৬ নভেম্বর তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের সরকারি পক্ষের কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটি সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা