× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান এফ রহমানসহ ৪ জন গাজীপুর আদালতে, নতুন মামলায় গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১৩:০৯ পিএম

সালমান এফ রহমানসহ ৪ জন গাজীপুর আদালতে, নতুন মামলায় গ্রেপ্তার

গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী  কামরুল ইসলাম ও  সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে আনা হয়েছে। 

রবিবার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এ তাদের হাজির করা হয়। পরে আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই থানায় দায়ের করা  অপর একটি মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক আইনমন্ত্রী  আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে  রোববার সকালে কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, সকালে তাদের কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল ১০টায় বিচারকের কাছে হাজির করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের শুনানি শেষে আসামিদের ফের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা