× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ২৭ মে ২০২৫ ১৩:৫১ পিএম

আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে ওই মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে এ আদেশ দেন  তিনি। 

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জোরদার পুলিশী নিরাপত্তা ছিল। 

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের  হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা