× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ১৪:২৬ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫ ১৪:৩১ পিএম

মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেছেন, মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে গ্রেপ্তার নিয়ে জানতে চাইলে খোদা বখস চৌধুরী বলেন, ‘এই আইনটা ব্যবহার হচ্ছে। একটা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বিষয়টা কিন্তু না তা। এটা বেআইনি কাজ তো না। এক্ষেত্রে কেন কি হয়েছে, একটা ঘটনা ঘটেছে, অভিযোগ আসছে, কাজ হচ্ছে, হাইকোর্টে গেছে। হাইকোর্টে গেলেই তো বিচারাধীন ইস্যু। এ বিষয়ে তো কথা বলা ঠিক হবে না। আমরা দেখি ওখান থেকে কি আসে।’

‘তবে একটা বিষয়ে নিশ্চিত যে, প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটারও আমরা জবাব দেব। আপনারা সব তথ্য পাবেন। অগ্রিম তথ্য নিয়ে তো আলোচনা করা ঠিক না।

গত রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি বলেন, মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, সেটা সঠিক হয়নি।

আইন উপদেষ্টাের এ বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘যিনি এই মন্তব্যটা করেছেন প্রশ্নটা ওনাকে করবেন। আইন উপদেষ্টা কোন প্রেক্ষিতে বলেছেন সেটা তো আমি জানি না। বিষয়টা তাকেই জিজ্ঞেস করতে হবে। আর ওনিতো আমাদেরকে বলেন নাই যে, আমি এই কারণে বলেছি, আপনারা বিষয়টা জানান।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা আদেশ আদালতের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। যেটা আদলতে মাধ্যমে হয় সেটা আদালতকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যখন পুলিশ নিজেদের মধ্যে থাকে সেটা হয়। আর এটা একদম হাইকোর্টে চলে গেছে, সেখানে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা