× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ নেতা মতিউর রহমান ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

যুবলীগ নেতা মতিউর রহমান ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিন দিন ও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। সাবেক এমপি শামীম ওসমানের সেনাপতি হিসেবে পরিচিত ছিলেন মতিউর রহমান মতি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ছাড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা