× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচারের সময়সীমা নির্ধারণ এবং জাতীয় সম্প্রচার কমিশন গঠনের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার এই নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সভাপতির কাছে এই নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ এর প্রসঙ্গ তুলে বলা হয়েছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টেলিভিশন সম্প্রচারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে চ্যানেল মালিকেরা ইচ্ছেমতো বিজ্ঞাপন সম্প্রচার করছেন, যা দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন সম্প্রচারের নীতিমালা রয়েছে। তবে বাংলাদেশে এখনো এমন কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়নি।

নোটিশে দুই সপ্তাহের মধ্যে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন সম্প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থ বিবেচনায় বিষয়টি প্রতিকারের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা