গণহত্যা মামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৪:২০ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১৪:২২ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।