× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের সাবেক ডিসি মশিউর ফের ৭ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

সাবেক ডিসি মশিউর। ছবি: সংগৃহীত

সাবেক ডিসি মশিউর। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায়, পুলিশ হেফাজতে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। 

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে মশিউর রহমানকে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তাকে মোতালিব হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ২০ সেপ্টেম্বর ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব। বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোতালিব।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা