× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৫:১২ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৫:৪৪ পিএম

দল থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিস

জাতীয় দলের সঙ্গে এ মুহূর্তে পাকিস্তান সফরে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিস পাঠানো হয়েছে। হত্যা মামলায় নাম আসা সাবেক এই সংসদ সদস্যকে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নোটিস পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিস পাঠান।

সাকিবের বিরুদ্ধে সম্প্রতি খুনের মামলা হয়েছে। এ মুহূর্তে তিনি পাকিস্তানে দলের সঙ্গে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন। তার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি।

নোটিস পাঠানো আইনজীবীর বক্তব্য, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিসে।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আসামি। গত বৃহস্পতিবার করা এ মামলার বাদী গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা